রেসিপি ০১

সরষে চিংড়ি দিয়ে পালংশাক
প্রয়োজনীয় উপকরণ :
পালংশাক কুচি -------------------------১ কেজি
চিংড়ি ------------------------------- ১ কাপ
রসুন কুচি----------------------------- সামান্য পরিমাণ
সরিষা বাটা--------------------------- ১ কাপ
সরিষার তেল-------------------------- পরিমাণমতো
লবণ ---------------------------------স্বাদমতো।
প্রণালী : প্রথমে কড়াইযে তেল ঢেলে তাতে চিংড়ি এবং সামান্য লবণ দিয়ে চিংড়িগুলো
হালকা করে ভেজে নিণ। এরপর চিংড়ির সাথে সরষে বাটা দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিন। এবার
এর সাথে রসুন কুচি, সেদ্ধ করা শাক এবং লবণ দিযে কিছুক্ষণ চুলায রেখে নামিয়ে নিন।
ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সরষে চিংড়ি দিয়ে পালংশাক।
রেসিপি ০২

পিনাকোলাদা মুজ
প্রয়োজনীয় উপকরণ :
আনারস কুচি ---------------------------৩/৪ কাপ
ডিম -----------------------------------২টি
জেলাটিন ------------------------------ ১ প্যাকেট
পানি ----------------------------------২ টেবিল চামচ
গুঁড়া চিনি ------------------------------১/৩ কাপ
আনারসের রস -------------------------১/৪ কাপ
ফ্রেশ ক্রিম -----------------------------১/২ কাপ
কোকোনাট ক্রিম -----------------------১/৪ কাপ।
প্রণালী : একটু গরম পানির সাথে জেলাটিন ঢেলে গুলিয়ে নিন। এরপর অন্য পাত্রে
ডিমের কুসুমের সাথে গুঁড়া চিনি দিয়ে বিটার দিয়ে বিট করে এর সাথে একে একে গলানো
জেলাটিন, আনারসের রস এবং কোকোনাট ক্রিম দিয়ে আরো বিট করে নিন। এবার ডিমের সাদা অংশ
বিট করে মেরাং তৈরি করে এর সাথে ফ্রিজে তুলে রাখা ফ্রেশ ক্রিম ঢেলে আরো কিছুক্ষণ
বিট করুন। এরপর এই মিশ্রণে মেরাং ঢেলে ভালো করে মিশিয়ে নিন। সবশেষে আনারসের টুকরো
এবং তৈরি মিশ্রণ গ্লাসে ঢেলে পরিবেশন করুন সুস্বাদু পিনাকোলাদা মুজ।
রেসিপি
০৩

মাশরুম টুনা সালাদ
প্রয়োজনীয় উপকরণ :
লাল ক্যাপসিকাম -------------------------১টি
সালাদের বাঁধাকপি------------------------১ কাপ
ফুলকপি ---------------------------------১ কাপ
গাজর -----------------------------------১/২ কাপ
বরবটি -----------------------------------১/২ কাপ
সয়াসস --------------------------------১/২ চা চামচ
টমেটো সস -----------------------------১ টেবিল চামচ
অলিভ অয়েল ---------------------------১ টে. চামচ
বাটন মাশরুম ----------------------------১ কাপ
সাজাবার জন্য লাগবে লেটুস পাতা।
প্রণালী : একটি পাত্রে একে একে গাজর, ফুলকপি, বরবটি এবং লবণ দিযে সেদ্ধ করতে
দিন। এরপর একটি কড়াইয়ে সামান্য অলিভ অয়েল, সয়াসস এবং টুনা দিয়ে একটু নেড়ে এতে
মাশরুমগুলো দিয়ে দিন। এবার সবজি সেদ্ধ হলে পানি ঝরিয়ে কড়াইয়ে ঢেলে ভালো করে নেড়ে
মিলিয়ে দিন। কিছুক্ষণ পর এর সাথে টমেটো সস, বাঁধাকপি কুচি এবং ক্যাপসিকাম দিয়ে
একটুক্ষণ চুলায় রেখে নামিয়ে নিন। সবশেষে লেটুস পাতা সাজানো প্লেটে ঢেলে পরিবেশন
করুন মজার স্বাদের মাশরুম টুনা সালাদ।
রেসিপি
০৪

স্টার ফ্রাই বিফ উইথ ক্যাশুনাট
প্রয়োজনীয় উপকরণ :
হাড় ছাড়া মাংস -----------------------------৪৫০ গ্রাম
লাইট সয়াসস------------------------------- ১ টেবিল চামচ
সিরকা ----------------------------------- ৩ টেবিল চামচ
তিলের তেল ------------------------------- ১ চা চামচ
কর্নফাওয়ার ------------------------------- ২ চা চামচ
সয়াবিন তেল -------------------------------৩ টেবিল চামচ
রসুন ছেঁচা --------------------------------- ১ টেবিল চামচ
পেঁয়াজ স্লাইস -------------------------------২ টেবিল চামচ
পাতাসহ পেঁয়াজ---------------------------- ৬টি
ফিস সস ----------------------------------২ চা চামচ
অয়েস্টার সস ------------------------------ ২ টেবিল চামচ
ভাজা কাজুবাদাম --------------------------১৪ কাপ।
প্রণালী : প্রথমে মাংসের সাথে একে একে লাইট সয়াসস, কর্নফাওয়ার, সিরকা এবং
তিলের তেল দিয়ে ম্যারিনেড করে ২০ মিনিটের জন্য রেখে দিন। এবার অন্য একটি কড়াইযে তেল
দিয়ে তাতে পেঁয়াজ কুচি, সামান্য ভেজে রসুন কুচি এবং পেঁয়াজ কলি দিয়ে কিছুক্ষণ ভেজে
এতে একে একে অয়েস্টার সস, মাংস এবং ফিসসস দিয়ে মাংস সেদ্ধ হওয়ার জন্য চুলায় রাখুন।
মাংস সেদ্ধ হলে এর ওপর কাজুবাদাম ছড়িয়ে দিন এবং আরো কিছুক্ষণ চুলায রেখে নামিয়ে নিন।
এবারে লাল ক্যাপসিকাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের স্টার ফ্রাই বিফ উইথ
ক্যাশুনাট। |